ট্রাম্পের হুমকীতে জাগারবার্গের জবাব

৩০ মে, ২০২০ ০৮:০৮  
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর লাগাম টানার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একইসঙ্গে ট্রাম্পের বিতর্কিত পোস্ট মুছে না ফেলার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেছেন, “আমাকে বুঝতে হবে—তারা আসলে কী করতে চায়। তবে সাধারণভাবে আমি মনে করি, সরকার প্ল্যাটফর্ম সেন্সর করা বেছে নিচ্ছে কারণ তারা সেন্সরশিপ সম্পর্কে উদ্বিগ্ন । আমারে কাছে এটি সঠিক প্রতিচ্ছবি হিসেবে মনে হচ্ছে না।” অরপদিকে শুক্রবার বিকেলে দেয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “ট্রাম্পের যে পোস্টটি নিয়ে মিনেসোটাতে বিক্ষোভ হয়েছে তা নীতি লঙ্ঘন করেছে কিনা তা মূল্যায়নের জন্য খুব ঘনিষ্ঠভাবে লক্ষ্য করা হয়েছে। সহিংসতা প্ররোচিত করার বিষয়ে আমাদের নীতি রাষ্ট্রের শক্তি প্রয়োগের বিষয়ে আলোচনার অনুমতি দেয়, যদিও আমি মনে করি যে আজকের পরিস্থিতি সেই আলোচনার সম্ভাব্য সীমা কী হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। তবে আমরা মনে করি সরকার জোর মোতায়েনের পরিকল্পনা করছে কিনা তা জনগণের জানা উচিত।” প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কমিউনিকেশন ডিসেন্সি অ্যাক্টের ২৩০ ধারায় আওতায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আইনিভাবে আত্নরক্ষার সুযোগ পায়। আইনটির এই ধারার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাধারণত তাদের ব্যবহারকারীদের কোনো পোস্টের জন্য দায়বদ্ধ নয়। তবে ‘গুড সামারিটান ব্লকিং’– যেমন সহিংস, অশ্লীল, হয়রানিমূলক বা হিংসাত্মক বিষয় মুছে ফেলতে পারবে। ট্রাম্প সাক্ষরিত নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, কোনো সামাজিক নেটওয়ার্ক যদি ব্যবহারকারীদের পোস্ট সম্পাদনা করে, তবে এই আইনি দায়বদ্ধতা প্রযোজ্য নয়।